![]()
ময়মনসিংহ: তারাকান্দায় মহা সড়কের মধুপুর বটতলা নামক স্থানে শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান আকন্দ (৪৫) উপজেলার তারাকান্দা সদর ইউনিয়নের মধুপুর গ্রামের আঃ মতিন আকন্দ ওরফে মতলি মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বটতলা এলাকায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই তাহের উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-হাসপাতালে নেওয়ার পথে আহত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।ঘাতক বাসটি থানা হেফাজতে আনা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:১৩:১৭ ১০৯ বার পঠিত | ● তারাকান্দা ● সড়ক মৃত্যু