ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ


অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


 খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা তিনি ঠিকমত নিতে পারছেন এবং তার শারীরিক অবস্থা গত কয়েকদিন আগেও যে অবস্থায় ছিল, সেটি তিনি মেইনটেইন করে যাচ্ছেন।

ডা. জাহিদ বলেন, ডাক্তাররা আশাবাদী যে খালেদা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি দেশের জনগণকে জানাতে চাই এবং সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং রাজনীতিতে তার যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তিনি সেই সময়ে যথাযথ চিকিৎসা সেবা পাননি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি নেতারাও তার অবস্থার খোঁজখবর রাখছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৯   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ