ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামীলীগ সাধারন সম্পাদক গ্রেফতার

আগৈলঝাড়ায় আওয়ামীলীগ সাধারন সম্পাদক গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় আওয়ামীলীগ সাধারন সম্পাদক গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ সাধারন সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। বুধবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোটবাশাইল গ্রামের মৃত. আ.রশিদ শিকদারের ছেলে রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুরাদ হোসেন শিকদারকে নিজ বাড়ি থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মুরাদ হোসেন শিকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪০   ৪৩ বার পঠিত  |