ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ভোলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রমের) পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লালমোহন উপজেলা বিএনপির নেতারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা-৩ আসনের জনগণ সব সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবারও জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোলা-৩ আসন থেকে মেজর হাফিজকে জয়ী করে উন্নয়নের সুযোগ করে দেবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫০   ৮৯ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ