ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বিশ্ব অভিবাসী দিবসে র‌্যালী

দোহারে বিশ্ব অভিবাসী দিবসে র‌্যালী


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


দোহারে বিশ্ব অভিবাসী দিবসে র‌্যালী

ঢাকা:  বিশ্ব অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে দোহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় দোহার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি রালী বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার,।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান টিপু, প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টারের কো-অর্ডিনেটর আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতারণা এড়াতে বিদেশগমনের আগে সঠিক তথ্য যাচাই ও সরকারি নিয়ম অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দোহার উপজেলা প্রশাসন প্রবাসী ও তাঁদের পরিবারের পাশে সবসময় রয়েছে।

শেষে বক্তারা প্রবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম তার কার্যালয়ে দোহার প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে আগামীর নির্বাচন ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৩   ৮৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ