![]()
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে আন্দোলনকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। সিসি ক্যামেরা-ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়।
কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এসময়। আগুন দেন ভবনের বাইরে। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে দেখা যায়, ৬ তলা ভবনটির নিচ তলায় আগুন লাগানোর চিহ্ন রয়ে গেছে। তোশক, তবলা, চেয়ার, হারমোনিয়াম সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দোতলা থেকে ছয়তলার প্রতিটি কক্ষে থাকা সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, হামলা ভাঙচুরে অফিসের দলিল ও শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় সভাপতির কক্ষ, বিদ্যায়তন, রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন, শৌচাগার।
তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপাকারে রাখা কিছু বই পোড়ানো ছিল। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে। রাত সোয়া তিনটায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৩:০৭:৪০ ৬০ বার পঠিত | ● আক্রান্ত ● ছায়ানট ● ধানমন্ডি