ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ধানমন্ডিতে ছায়ানট আক্রান্ত, কার্যক্রম বন্ধ ঘোষণা

ধানমন্ডিতে ছায়ানট আক্রান্ত, কার্যক্রম বন্ধ ঘোষণা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


 ধানমন্ডিতে ছায়ানট আক্রান্ত, কার্যক্রম বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে আন্দোলনকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। সিসি ক্যামেরা-ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়।

কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এসময়। আগুন দেন ভবনের বাইরে। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, ৬ তলা ভবনটির নিচ তলায় আগুন লাগানোর চিহ্ন রয়ে গেছে। তোশক, তবলা, চেয়ার, হারমোনিয়াম সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দোতলা থেকে ছয়তলার প্রতিটি কক্ষে থাকা সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, হামলা ভাঙচুরে অফিসের দলিল ও শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় সভাপতির কক্ষ, বিদ্যায়তন, রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন, শৌচাগার।

তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপাকারে রাখা কিছু বই পোড়ানো ছিল। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে। রাত সোয়া তিনটায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪০   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ