![]()
খুলনা: ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ নামের আরেক পশু চিকিৎসকের মাথায় গুলিবিদ্ধ হয়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন খুলনার বর্তমান সময় ডটকম নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক।প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন মিলন। দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত চায়ের দোকানে নেমেই এলোপাতাড়ি গুলি ছোড়ে। কেএমপির উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:১৩:১৬ ১৫৫ বার পঠিত | ● খুলনা ● গুলি ● ডুমুরিয়া ● সাংবাদিক ● হত্যা