![]()
বরিশালের: আগৈলঝাড়ায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা সর্বস্তরের জনগণের আয়োজনে মসজিদে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে সর্বস্তরের জনগন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল মোল্লা, জামায়াতে ইসলাম’র উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.হাবিব মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ প্রমুখ। বক্তারা, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪০:৩১ ১২২ বার পঠিত | ● আগৈলঝাড়া ● দাবী ● বিচার ● হত্যা ● হাদি