ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে হাদির খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা

কালীগঞ্জে হাদির খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


কালীগঞ্জে হাদির খুনিদের বিচারের দাবিতে
গাজীপুর: কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মুনশুরপুর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইয়ুথ অ্যাক্টিভিস্ট লেখক রানা সরকার, এনসিপির নেতা শরীফুল ইসলাম, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান, ছাত্রনেতা হিমেল মিয়া, ছাত্রনেতা শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, রিহাম হোসাইন রিদম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ওসমান হাদিরে যে গুলি করেছে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। হত্যার মুল পরিকল্পনাকারীকেও গ্রেফতার করে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা করতে হবে। বাংলার মাটিতে আর কারো মায়ের বুক যেন খালি না হয়। যারা ২৪ জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকারের করতে হবে। প্রকৃত খুনিকে যদি সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।
পরে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার। এরপর সভাস্থল থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই সময় বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে(এসজিএইচ) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদির মৃত্যু হয়।ি

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:০০   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ