ফরিদপুর: ভাঙ্গায় হাস খোপে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বৌউয়ের বটির কোপে বড় ভাই টুকু মোল্লা (৪৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, প্রাথমিক তদন্তে জানাগেছে পারিবারিক কলোহের জের ও একটি হাস খোপে যাওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, আজ সন্ধ্যার পর নিহত টুকু মোল্লার একটি হাস তার চাচাতো ভাই বৌউয়ের খোপে ঢুকে পড়ে। এই নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে, ছোট ভাইয়ের বৌউ সিমা আক্তার তার ধারালো বটি দিয়ে বড় ভাইকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা আহত টুকু মোল্লাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুকু মোল্লা উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫২ ৯০ বার পঠিত | ● ভাঙ্গা ● ভাসুর ● মৃত্যু