ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নিহত আরফানের পরিবারের পাশে ইউএনও মাসুদুর রহমান

নিহত আরফানের পরিবারের পাশে ইউএনও মাসুদুর রহমান


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


নিহত আরফানের পরিবারের পাশে ইউএনও মাসুদুর রহমান

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে নিহত শিশু আরফান (৩)–এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

শুক্রবার রাতে ইউএনও মাসুদুর রহমান নিহত আরফানের বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের আহ্বান জানান। শিশু আরফানের আকস্মিক মৃত্যুতে পরিবার যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা গভীরভাবে অনুধাবন করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরে ইউএনও মাসুদুর রহমান নিহত শিশুর কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সরাসরি এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কিছুটা হলেও মানসিক সান্ত্বনা পেয়েছেন। এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসার সাড়া ফেলেছে।

স্থানীয় প্রশাসনের এমন মানবিক ভূমিকা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রের উপস্থিতি আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৪   ১৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ