ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের আব্দুল মান্নান তাজ’র ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তাজ(৪২)কে নিজ বাড়ি থেকে এসআই ওমর ফারুক গ্রেফতার করে।

শনিবার সকালে গ্রেফতারকৃত উপজেলা যুবলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আমিনুল ইসলাম তাজকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৫   ১৪৪ বার পঠিত  |