ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩

বাউফলে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


বাউফলে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩

পটুয়াখালী: বাউফলে চায়ের দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানিসহ মোট তিনজনকে আটক করেছে বাউফল পুলিশ।শুক্রবার ১৯ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকার ওয়ালিল উল্লাহ (২৬) নামের আটক ব্যক্তির দোকানের ক্যাশবাক্স থেকে পুরোনো রিভলভার সাদৃশ্য এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র যাচাই-বাছাই করার জন্য সিআইডি এক্সপার্টকে খবর দেয়া হয়েছে।
আটক ওয়ালিল উল্লাহ দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থানা মুশলিমপাড়া গ্রামের আবুল কাশেম চৌকিদারের ছেলে। আটক অপর দু’জনও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দু’জন সন্দেহভাজন ইয়াবা বহকারী ওই চায়ের দোকানে ছিলেন। তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার হলে পরে দোকানেও তল্লাশি চালায় পুলিশ। তখন দোকানের ক্যাশবাক্স খুললে আগ্নেয়াস্ত্র’র মতোই দেখতে অস্ত্রটি উদ্ধার করা হয়। দোকানদারসহ ওই দু’জনকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পুলিশ শতভাগ নিশ্চিত নয় যে উদ্ধারকৃত বস্তুটি আগ্নেয়াস্ত্র নাকি কোনো খেলনা পিস্তল। তবে মেটালের তৈরি বস্তুটি বেশ পুরোনো। আমরা যাচাই-বাছাই করছি এবং সকালে সিআইডি এক্সপার্ট টিম পরীক্ষা করবে। তারপরে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে। আটক সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩৭   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ