ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে সড়কে মৃত পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত

ভূঞাপুরে সড়কে মৃত পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


ভূঞাপুরে সড়কে মৃত পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত

টাঙ্গাইল: ভূঞাপুরে মৃত অজ্ঞাত ব্যক্তির ১৪ বছর পর পরিচয় পাওয়া গেছে। সোমবার (২২ ডিসেম্বর) ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে পড়ে থাকা অজ্ঞাত মৃত ব্যক্তি ভারসাম্য হারিয়ে ১৪ বছর আগে ঘর ছেড়ে ছিলো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত আকবর দীর্ঘদিন সিংগুরিয়া বাসস্ট্যান্ডে ছিলেন। মাত্র কিছু দিন আগে সে ভূঞাপুর এসেছে।
সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দত্তগ্রাম গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আকবর।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. রাজিব হোসেন থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমানসহ স্বেচ্ছাসেবী সহযোগিতায় দ্রুতই তার পরিচয় সনাক্ত হয় এবং ভারসাম্যহীন মৃত আকবর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:০৬   ৯৩ বার পঠিত  |