ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর(রবিবার) উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে ।

নিহত যুবকের নাম শাহীন ভূঁইয়া (২২)। তিনি ওই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার রূপার চেইন চুরির সন্দেহে মধ্যপাড়া এলাকার রাস্তা থেকে জোরপূর্বক বাড়িতে ধরে নিয়ে আটক করে মারধর করা হয় শাহীন ভুঁইয়াকে । এক পর্যায়ে শাহীন গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহীন ভূঁইয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার সুত্রে জানাযায়,নিহত শাহীন ভুঁইয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর কাউতলী এলাকায় একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতো। রবিবার ব্রাহ্মণবাড়ীয়া থেকে নিজ বাড়িতে আসার পথে মধ্যপাড়া এলাকায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে।

নিহতের বাবা আক্তার ভুঁইয়া বলেন, ” দুইদিন আগে আরাফাত আলীর ভাতিজা আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যাওয়ার ঘটনার জেরে চোর সন্দেহ করে আমার ছেলেকে ধরে নিয়ে মেরে হত্যা করা হয়।” আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন,”শুনেছি রুপার চেইন চুরির মত একটি তুচ্ছ ঘটনার অভিযোগে এলাকায় খুনের ঘটনা ঘটেছে, অভিযোগটিও আবার সন্দেহাতীতভাবে প্রামানিত নয়। কষ্ট হচ্ছে,ব্যাক্তিগত সমস্যার কারনে আমি নিয়মিত এলাকায় না থাকায় সাম্প্রতিক সময়ে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি প্রত্যাশিত ভুমিকা রাখতে পারিনি। ”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:১১   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ