ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন শেখ সুজাত

হবিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন শেখ সুজাত


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


 হবিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন শেখ সুজাত

হবিগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়ার বিপরীতে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বিএনপির সাবেক সাংসদ আলহাজ্ব শেখ সুজাত মিয়া। আজ ( ২৩ ডিসেম্বর ) অনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম ক্রয় করার ঘোষনা দিয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরে তিনি দিবারাত্রি প্রচারনা করেন এবং বিএনপির মনোনয়ন রিভিউ চেয়ে মিছিল মিটিং করেন। নবীগঞ্জ শহরে মশাল মিছিল করেন। কেন্দ্রের কোন সাড়া নসা পেয়ে অবশেষে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন শেখ সুজাত মিয়া।
হবিগঞ্জ-১ আসনে গত রবিবার বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহদ ও গন ফোরামের সাবেক নেতা শাহ আজাদ আলী সুমন। এক দিন পরই মনোনয়ন বঞ্চিত
সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া মনোনয়ন ফরম ক্রয় করার ঘোষনা দিলেন। এখন তিনি বিএনপির জন্য গলার কাটা হয়ে দাড়াচ্ছেন।
যখন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। শুরুতে তার বিরুদ্ধে অবস্থান নিলেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির যুন্ম আহবায়ক শেখ সুজাত মিয়া।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুন্ম আহবায়ক আব্দুল বারিক রনি বলেন, তৃর্নমুলের নেতা সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে যথাযথ মুল্যায়ন করা হয়নি। তিনি দলের জন্য দীর্ঘ ৩০ ধরে কাজ করছেন। তিলে তিলে বিএনপিকে সংগঠিত করেছেন। আমরা রিভিউ আবেদন করে কো সারা পাইনি। ১৭ বছরে যে নেতাকে দেখি নাই তাকে দল টিকেট দিয়ে আমাদের প্রতি অবিচার করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া বলেন, দীর্ঘ ষোল বছর ১ স্বৈরশাসনের পর এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এ লক্ষ্যেই বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রকাঠামো গঠনের যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী নন বলেই আমরা মনে করি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব ‘গলার কাঁটা’ দূর করা জরুরি।

হবিগঞ্জ জেলা বিএনপির যুন্ম আহবায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, আমি দলের কাছে বারবার রিভিউ আবেদন করে কোন সারা পাইনি। তাই তৃর্নমুল নেতাকর্মীর চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগাকাল(২৩ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করবো। আমি আশাবাদী নির্বাচনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
জানা গেছে, ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এই আসনে ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪২   ৮৮ বার পঠিত  |                  







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ