ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মধ্যনগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


মধ্যনগরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নওয়াব আলী (৬৫)। তিনি খালিশাকান্দা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. নওয়াব আলী মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীন রুজুকৃত নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুর ২টার দিকে তাকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৫   ১৪৬ বার পঠিত  | ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ