ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


 বোয়ালমারীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৬   ৫৪ বার পঠিত  |