ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে  সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মো.মোশারফ মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক আজিম মোল্লা(৪৩)কে নিজ এলাকা থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

সোমবার সকালে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজিম মোল্লাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৪   ৮৬ বার পঠিত  |