ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: কালীগঞ্জে ওজন পরিমাপ ও মানদন্ড আইনে এবং স্থানীয় পৌরসভা সরকার আইনে ৪ জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা কালীগঞ্জ পৌর বাজার জুয়েলারি মার্কেটে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
এই সময় ওজন পরিমাপ সঠিক না থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় মমতা জুয়েলার্সের মালিক সুদীপ কুমার সাহাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।
চৌধুরী শিল্পালয় এন্ড জুয়েলার্সের ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় পৌরসভা সরকার(পৌরসভা আইন) ২০০৯ এর ১০৯ ধারায় ৩ হাজার আর্থিক জরিমানা আদায় করেন। শান্ত জুয়েলার্সের ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় পৌরসভা সরকার(পৌরসভা আইন) ২০০৯ এর ১০৯ ধারায় ৩ হাজার আর্থিক জরিমানা করা হয়।
এদিকে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এফ এম জুয়েলার্স দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওজন পরিমাপে গরমিল থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিএসটিআইয়ের অনুমোদিত পরিমাপ যন্ত্র না থাকায় এবং ওজনে গরমিলের প্রমাণ পাওয়ায় ওই জুয়েলারি দোকানিদের জরিমানা করা হয়। এছাড়া দুটি জুয়েলারি দোকানের ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর বিএসটিআই(মেট্রোলজি)পরিদর্শক মো. হাবিবুর রহমান, সহকারী বেঞ্চ মো. মাহবুবুর রহমান।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৯:১৪ ৫৩ বার পঠিত | ● কালীগঞ্জে ● চার জুয়েলারি ● জরিমানা ● দোকান