ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-৩ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা হাসান মামুন

পটুয়াখালী-৩ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা হাসান মামুন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৩ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা হাসান মামুন

পটুয়াখালী-৩: (দশমিনা-গলাচিপা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এই আসনে ইতোমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে নুরুল হক নুর তার দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সমঝোতার ঘোষণার পরদিনই বিএনপির কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আসনে এখন পর্যন্ত কাউকে দলীয় মনোনয়ন দেয়নি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, নূর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা কখনো সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন- আমরা এই আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন করবো।
গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনকালীন সব নির্দেশিকা ও বিধিবিধান সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সব প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি সমভাবে প্রয়োগ করা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে। বৈঠক সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৮:৪১   ৮১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ