![]()
নারায়ণগঞ্জ: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া নামে (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্ভর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে পেনাং রাজ্যের সুঙ্গাই জাভি শহরে ঘটনাটি ঘটে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার শাখার ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাসেল মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
নিহতের খালোত ভাই জাকির হোসেন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে গত সাত বছর আগে মালয়েশিয়া যান রাসেল মিয়া। সর্বশেষ গত সেপ্টেম্ভরে ছুটিতে দেশে আসেন। ছুটি কাটিয়ে গত নভেম্ভরে ফের মালয়েশিয়া পাড়ি জমান। পাঁচ ভাইয়ের মধ্যে রাসেল চার নম্বরে। তিনি মালেয়শিয়ার পেনাং রাজ্যের সুঙ্গাই জাভি শহরের একটি কোম্পনীতে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত সোমবার সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। সড়ক দিয়ে যায়োর সময় বিপরীত থেকে আসা একটি মালবাহী লড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুঙ্গাই জাভি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার জোনের ফিল্ড অফিসার আমিনুল হক জানান, সোমবার দুপুরে পরিবারের কাছে রাসেল মিয়ার মৃত্যু খবর পৌছায়। খবর পেয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর একটি প্রতিনিধি দল আওলাদের পরিবারের সাথে যোগাযোগ করেন। প্রতিনিধিদল এয়ারপোর্টে প্রবাসী কল্যান ডেক্স থেকে দাফনকার্যের চেক গ্রহন, ক্ষতিপুরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষাঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতা বিষয়ে নিহতের পরিবারকে তথ্য প্রদান করে।
তিনি আরও জানান, রাসেল মিয়ার স্ত্রী, মীম আক্তার (১২) নামে একটি মেয়ে ও আদনান মিয়া (৭) নামে একটি ছেলে রয়েছে। অভাবের সংসার তার আয় দিয়ে কোন রকম চলে। মালয়েশিয়ায় এসে পরিবারকে ভালো কিছু দেয়ার প্রত্যাশা ছিল তার। ছেলে মেয়েকে পড়াশোনা করাবে। পরিবারের সবার মুখে হাসি ফুটবে, ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ হবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হবার আগেই সব যেন শেষ হয়ে গেলো।
বাংলাদেশ সময়: ০:১৯:৩৯ ৬৪ বার পঠিত | ● আড়াইহাজার ● নিহত ● যুবক