ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » নৈশ্য প্রহরী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবি

নৈশ্য প্রহরী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


নৈশ্য প্রহরী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবি

কুড়িগ্রাম: রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নিরাপত্তাকর্মী তপন কুমার সরকারকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার রাজারহাট প্রেসক্লাবেরর সামন থেকে থানা অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে থানার সামনে গিয়ে তা সমাবেশে রুপ নেয়। রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন,গণ সংগঠক খন্দকার আরিফ,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, ভুক্তভোগীর পুত্র মানিক সরকার, সাংবাদিক রতন রায় অর্ঘ্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সুশীল সরকার সহ অনেকে।
বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দেন। অন্যথায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর রাতে অফিসে কর্তব্যরত অবস্থায় রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নৈশ্য প্রহরী তপন কুমার সরকারকে হত্যা করে দূবৃত্তরা ৩৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:১৫   ৪৮ বার পঠিত  |