ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পটুয়াখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


 পটুয়াখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশাখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পটুয়াখালী: শীতের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল গড়িয়ে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। সেই সঙ্গে বইছে দক্ষিণা হিমেল হাওয়া। ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সোমবার ২২ ডিসেম্বর সকাল ৯ টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড় আবহাওয়া অফিস।
কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকার ইজিবাইক চালক শাহিন মিয়া বলেন, গত দুইদিন আকাশে ঘন মেঘ রয়েছে। ভোর থেকে কুয়াশার আস্তরণটা অনেক বেশি। সকাল থেকে গাড়ি চালানো বন্ধ রয়েছে, কুয়াশার কারণে ১০ ফুট সামনের কিছু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে হিম বাতাস অনুভূত হচ্ছে।
ফেরিঘাট সংলগ্ন খেয়াঘাট এলাকার নৌকাচালক ইদ্রিস হোসেন বলেন, নদীতে ব্যাপক কুয়াশা। কিছুই দেখা যাচ্ছে না। ভোর থেকে প্রায় ২ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমার পর নৌকা চালানো শুরু করেছি। যাত্রী এবং আমরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছি।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:১১   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ