ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর -১ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিল্পপতি আবুল বাশার খান

ফরিদপুর -১ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিল্পপতি আবুল বাশার খান


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


 ফরিদপুর -১ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিল্পপতি আবুল বাশার খান

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার খান। সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের কাছ থেকে আবুল বাশার খানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার আপন ছোট ভাই খান এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন আবুল বাশার খানের অন্যতম আস্তাভাজন ও বিশ^স্ত সহচর শাহ কামাল মাকসুর। এছাড়াও উপস্থিত ছিলেন তার নিকটতম ব্যক্তি মোহাম্মদ মিন্টু।
মনোনয়নপত্র সংগ্রহ করে আবুল বাশার খানের আপন ছোট ভাই ওবায়দুর রহমান খান জানান, ফরিদপুর-১ আসন থেকে আমার আপন বড় ভাই আবুল বাশার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে এ জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা আপনাদের পাশে থেকে সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে চাই। এলাকার উন্নয়নের জন্য পরিবর্তন চাই।

এ জন্য আপনাদের দোয়া ভালোবাসা ও সামর্থন চাই। আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ন্যায্য দাবি নিয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলতে পারে। এ জন্য আপনারা আবুল বাশার ভাইকে সামর্থন দিবেন। আপনাদের কথা দিচ্ছি আপনাদের আমানত আমাদের দ্বারায় নষ্ট হবে না।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৯   ৪২ বার পঠিত  |