![]()
পিরোজপুর: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অজুহাতে পিটিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত দুষ্কৃতিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মঠবাড়িয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে,এম হুমায়ুন কবীর, কৃষক দলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, উদীচী শিল্প গোষ্ঠী সভাপতি শিবু সাঁওতাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন বেপারী, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রণব রায়, দপ্তর সম্পাদক রাজীব কুমার সাহা প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৯:১৫ ৩৭ বার পঠিত | ● দিপু দাস ● মঠবাড়িয়া ● হত্যা