ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দিপু দাসকে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দিপু দাসকে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


দিপু দাসকে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিরোজপুর: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অজুহাতে পিটিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত দুষ্কৃতিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মঠবাড়িয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে,এম হুমায়ুন কবীর, কৃষক দলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, উদীচী শিল্প গোষ্ঠী সভাপতি শিবু সাঁওতাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন বেপারী, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রণব রায়, দপ্তর সম্পাদক রাজীব কুমার সাহা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৫   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ