ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার

ফরিদপুর: মধুখালী উপজেলায় মোটরসাইকেল চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল ও চুরিতে ব্যবহৃত একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার মেগচামী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ।
গ্রেফতারকৃত ব্যক্তি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল শুকুর মোল্লার ছেলে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া হ-১৬-০২২৫।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৮   ৭৩ বার পঠিত  |