ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে উদ্ধার হলো নদীতে ভাসতে থাকা জেলেরা

হাতিয়ায় ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে উদ্ধার হলো নদীতে ভাসতে থাকা জেলেরা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


 হাতিয়ায় ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে উদ্ধার হলো নদীতে ভাসতে থাকা জেলেরা
নোয়াখালী: হাতিয়া উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১০ ঘন্টা পর উপজেলার বদনার চরের কাছ থেকে বুধবার উদ্ধার করা হয় ট্রলারটি।
এর আগে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে ৯৯৯ নাম্বারে কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে নৌ-পুলিশ গিয়ে জোয়ার আসার পর তাদেরকে উদ্বার করে। এসময় ট্রলারে এক নারী চার শিশু ও দুইজন পুরুষ ছিলেন।
উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান মো: রাজিব উদ্দিন এর বাড়ী উপজেলার চরকিং চরবগুলা গ্রামে। রাজিব জানান, তার শশুর বাড়ী ভোলা জেলার লালমহন উপজেলায়। গতকাল বিকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়।

ইতিমধ্যে ভাটার কারনে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়ে তারা। রাত হয়ে যাওয়ায় তীরে আসার মতো কোন ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে ৯৯৯ এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে তীরে পৌছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
এই বিষয়ে নলচিরা নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্বার করতে বলা হয়। পরে নৌ- পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ী চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৬   ১১৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ