ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কেএম আজাদ রহমানের জন্মদিন উদযাপন

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কেএম আজাদ রহমানের জন্মদিন উদযাপন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কেএম আজাদ রহমানের জন্মদিন উদযাপন
বরিশাল: আগৈলঝাড়ায় সাংবাদিক কেএম আজাদ রহমানের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে কেক কেটে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমানের ৫৫ তম
জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম, সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার সহ অন্যান্যরা।
জন্মদিন পালন শেষে কেএম আজাদ রহমান বলেন প্রেসক্লাবের উদ্যোগে অনাড়ম্বর ও আনন্দঘণ পরিবেশে আমার জন্মদিন পালন করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন জানান, আগামীতে পর্যায়ক্রমে প্রেসক্লাবের সকল সদস্যদের জন্মদিন আনন্দঘণ পরিবেশে পালন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৪   ১৭৭ বার পঠিত  |