ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে চরফ্যাসনের চার যাত্রীসহ নিহত ৮

ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে চরফ্যাসনের চার যাত্রীসহ নিহত ৮


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


ভোলা থেকে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

ভোলা: চরফ্যাসনের ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ ও ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ঘন কুয়াশায় সংঘর্ষে চরফ্যাসনের চার যাত্রীসহ ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ২ টায় হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এঘটনা ঘটে। দুঘটনার পর ঘটনাস্থল থেকে হতাহত যাত্রীদের পরে ঢাকার সদরঘাটে আনা হয়েছে বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, সংঘর্ষে আটজনের লাশ পাওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া পর্যায়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ জানিয়েছেন, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত এক যাত্রী ঢাকা নেওয়ার পথে মারা যান। তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বাবু লাল বৌদ্ধ আরও বলেন, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। সেই সময় নদীতে ঘন কুয়াশা ছিল। তখন ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটে।

ঘটনার পর জাকির সম্রাট-৩-এর যাত্রীদের অন্য একটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ ব্যবহার করে ঢাকায় পাঠানো হয়। পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৩২:৩৩   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ