ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় যুবলীগ ও আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় যুবলীগ ও আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় যুবলীগ ও আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা গৈলা ইউনিয়নের মৃত.ইউসুফ হোসেন ঘরামীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক আজাদ হোসেন ঘরামী(৪০)কে পুলিশ গ্রেফতার করে।

অন্যদিকে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের মৃত.মনহর করের ছেলে উপজেলার গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মানষ করকে(৪৫)কে উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত যুবলীগ ও আওয়ামীলীগ’র দুই নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলা গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজাদ হোসেন ও মানষ করকে বরিশাল আদালতে শুক্রবার সকালে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:০১   ৩৪০ বার পঠিত  |