ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হাত দিয়েই ২৩কেজি ওজনের বিশাল কোরাল মাছ শিকার

হাতিয়ায় হাত দিয়েই ২৩কেজি ওজনের বিশাল কোরাল মাছ শিকার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


হাতিয়ায় হাত দিয়েই ২৩কেজি ওজনের বিশাল কোরাল মাছ শিকার

নোয়াখালী: হাতিয়ার মেঘনা নদীতে জালবীহিন ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২৩ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ বেপারি।

শুক্রবার বেলা ৩টার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন আনোয়ার হোসেন, এসময় উপরে উঠে আসার সময় নদীর কিনারে দেখেন সাদা কি দেখা যায়, কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখতে পান তিনি। এসময় মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সাথে থাকা মোবাইল ভিডিও ও ছবি ধারণ করেন। পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী কিনে নেন।
জেলে আনোয়ার (২৮)বলেন, মহান আল্লাহর শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।
জেলের সহধর বড় সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুইভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভীড় করে।
স্থানীয় জেলে মোঃ আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল গনির ছোট সন্তান।
স্থানীয় সংবাদ কর্মী মোঃ ছাইফুল ইসলাম জিহাদ বলেন,মেঘনা নদীতে প্রায়ই বড় আকৃতির মাছ পাওয়া যায়। পূর্বের তুলনায় এখনকার সময় কোরাল মাছের দামও অনেক বেশি। তবে কোরাল মাছটি স্বস্তায় বিক্রি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৫:৪৯   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ