ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

বরিশাল: অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.কামাল বখতিয়ার(৫৮)কে নিজ বাড়ি থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

সে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মৃত.হাচান বখতিয়ারের ছেলে। গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:১১   ১১০ বার পঠিত  |