ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাস থেকে প্রবাস ফেরত যাত্রীর লাগেজ উধাও, আটক ৩

বাস থেকে প্রবাস ফেরত যাত্রীর লাগেজ উধাও, আটক ৩


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


বাস থেকে প্রবাস ফেরত যাত্রীর লাগেজ উধাও, আটক ৩

পটুয়াখালী: ঢাকা থেকে পটুয়াখালী গামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইন্দোনেশিয়া থেকে আগত তবলীগ জামায়াতের এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগ উঠেছে । রোববার ২৮ডিসেম্বর) ভোর পাঁচটার সময় দুমকীর পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডেএ ঘটনা ঘটে। অভিযোগকারী মনজুরুল আলম সূত্রে জানাগেছে, ২৭ ডিসেম্বর শনিবার ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৭০৮) একটি বাসে লেবুখালী পাগলায় আসার জন্য টিকেট সংগ্রহ করেন এবং মালামাল বুঝিয়ে দিয়ে টোকেন দিতে বলেন।

সংশ্লিষ্ট সুপার ভাইজার টোকেন না থাকার কথা বলে পরবর্তী ষ্টেশন গিয়ে টোকেন দেয়ার কথা বলেন। তিনি পূনরায় টোকেন চাইলে সুপারভাইজার টোকেন না দিয়ে ওই যাত্রীকে মালামাল তাদের জিম্মায় রয়েছে বলে আস্বস্ত করেন। ভোর ৪ টার দিকে দুমকী পায়রা টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে নেমে তিনি তার নির্ধারিত ১ টি লাগেজ ও মালামালের প্যাকেট খুঁজে পাননি।

বাস কতৃপক্ষের লাগেজ ও মালামাল দিতে ব্যর্থ হলে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করলে দুমকী পুলিশ উক্ত বাসের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। যদিও লাগেজ হারানোর বিষয়টি বাসের হেলপার ও সুপারভাইজার স্বীকার করেছেন। অভিযুক্ত সুপারভাইজার শাহিনের(২৫) বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায় এবং হেলপার লিটনের(২২) বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুপারভাইজার শাহিনের ভাষ্য, তিনি লাগেজের টোকেন দেয়ার জন্য হেলপার লিটনকে বলেছেন। হেলপার যাত্রীকে টোকেন দেয়নি।
হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, ‘ অভিযোগ পেয়ে দুমকী থানায় এসে অভিযুক্ত হেলপার ও সুপারভাইজারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি। সমাধান করতে না পারলে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৮   ১৪১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ