ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত
মানিকগঞ্জ: সিংগাইরে জামশা ইউনিয়নে ফাইজুদ্দিন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতে আবার ২ দিন পর খুনের ঘটনা ঘটেছে। বাড়ির সীমানার গাছের ডাল কাটা নিয়ে ঝগড়া ভাতিজার ছোড়া ইটের আঘাতে আমির খান (৫৫) নামের এক সৎ চাচা নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে। নিহত আমির খান ওই গ্রামের হোসেন আলী খানের ছেলে। সে ৩ সন্তানের জনক। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২) একই গ্রামের খোরশেদ আলম খানের ছেলে। সে নিহত আমির খানের সৎ ভাইয়ের ছেলে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ জামসা গ্রামের আমির খানের বাড়ির সীমানার গাছের ডালা কাটতে শনিবার সকালে রিফাতগংরা যায়। এ সময় ডালা কাট বন্ধ করতে যায় আমির।এত ক্ষিপ্ত হয়ে ভাতিজা রিফাতের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় চাচাকে উদ্দেশ্যে রিফাত ইট ছুড়ে দেয়। এতে চাচা ইটের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় পর রিফাতের পরিবার গাঢাকা দেয়।
নিহতের পরিবারের দাবী পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্য ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে আঘাত পেয়ে আমির খান ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জামসা ইউনিয়নের নয়া পাড়া গ্রামের বশত ঘরে রক্তাক্ত ফাইজুদ্দন (৫০) লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৮   ৬৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ