ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের মনোনয়ন দাখিল

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের মনোনয়ন দাখিল


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের মনোনয়ন দাখিলব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২৪৩ (নাসিরনগর-১) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব এডভোকেট মো. ইসলাম উদ্দিন দুলাল।

আজ সোমবার ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট উৎসবমুখর পরিবেশে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন।

​মনোনয়ন জমা শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি গণতান্ত্রিক ও নিবন্ধিত দল। আমরা প্রচলিত নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে কালো টাকার অপব্যবহার ও নির্বাচনকালীন হুমকি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

​তিনি আরও বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন সময়ের দাবি।

​মনোনয়ন জমাদানকালে প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন নাসিরনগরের অগণিত নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। নাসিরনগরে ইনসাফ ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ‘মোমবাতি’ প্রতীকে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৯   ৬১ বার পঠিত  |