ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল

বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল


বরিশাল-১ আসন:
স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার দুপুরে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা প্রফেসর মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু প্রমুখ।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদীতে মনোনয়নপত্র দাখিল করলেও আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে মনোনয়নপত্র দাখিলের বিষয় নিজে উপস্থিত থেকে অবহিত করেন। পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রাথী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পৃথকভাবে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:৫৫   ৩১৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ