ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে বাজারে ব্যবসায়ীদের শোকসভা

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে বাজারে ব্যবসায়ীদের শোকসভা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬


আগৈলঝাড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে বাজারে ব্যবসায়ীদের শোকসভা

বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালের আগৈলঝাড়া সদরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা সদরের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা জানান।

বাদ আসর সদর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম সরোয়ার হোসেনের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক মাহাবুবুল ইসলাম মাহাবুব, শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সরল মোল্লা, সদর বাজারের সাধারন সম্পাদক মো.আলামিন হাওলাদার(সাগর)প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সদরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:১৭   ১৪১ বার পঠিত  |