ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নেত্রীর শেষ বিদায়ের দিনে বহিস্কারের আদেশ বেদনাদায়ক অধ্যায়: রুমিন ফারহানা

নেত্রীর শেষ বিদায়ের দিনে বহিস্কারের আদেশ বেদনাদায়ক অধ্যায়: রুমিন ফারহানা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬


নেত্রীর শেষ বিদায়ের দিনে বহিস্কারের আদেশ বেদনাদায়ক অধ্যায়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়ীয়া: বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের বহিস্কারের আদেশ পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায় বলে তিনি উল্লেখ করেছেন। তবুও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার বাবা অলি আহাদের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশ্রয় ও স্নেহে এত দূর এগিয়েছি। রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা আমি আপসহীন নেত্রী থেকে শিখেছি। আজ আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি।

তিনি জানান, তিনি হাসপাতাল ভর্তি হওয়ার আগে দেশনেত্রীর সঙ্গে কথা বলেছিলেন। এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, উনি আমাকে বলেছিলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন?

এর পর ৩০ ডিসেম্বর বিএনপি ৯ জনসহ ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করে। এই বহিস্কার আদেশ দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

এরপর ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। ১৯৭৩ সালে আমার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।

উল্লেখ্য, ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী এলাকায় প্রতিটি পাড়া-মহল্লায় কাজ করে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। বহিস্কার আদেশ পাওয়াতেও তিনি স্বতন্ত্র লড়াইয়ের পথে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:১২   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ