ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিংগাইরে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬


 সিংগাইরে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ১টি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে।
শুক্রবার(২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডের হাসান নগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ(১৬) একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ(২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হেমায়েতপুর-সিংগাইর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ-৫১৮৭৯৮) উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডে হাসান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দু,জনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৯   ১৯১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ