![]()
বরিশাল: অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগৈলঝাড়ায় কৃষকলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে উপজেলার বাগধা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবুল কাশেম বখতিয়ার(৬২)কে নিজ গ্রাম সোমাইরপাড় থেকে গ্রেফতার করে এসআই আব্দুল্লাহ আল মামুন। সে বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত.আব্দুল বখতিয়ারের ছেলে।
গ্রেফতারকৃত কৃষকলীগ সভাপতি কাশেম বখতিয়ারকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৬ ৪২ বার পঠিত | ● আগৈলঝাড়া ● কৃষকলীগ ● নেতা গ্রেফতার