ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে জবর দখলে বেহাত কোটি টাকার দোকান ভিটে

চরফ্যাসনে জবর দখলে বেহাত কোটি টাকার দোকান ভিটে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


 চরফ্যাসনে জবর দখলে বেহাত কোটি টাকার দোকান ভিটে

ভোলা: চরফ্যাসনে চেয়ারম্যান বাজারে ক্ষমতার পালাবদলে কোটি টাকা মূল্যের দুটি দোকান ভিটে জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে।
আওয়ামীলীগ সরকারের ক্ষমতার বলয়ে ১৫ বছর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন কাজী জবর দখলে নেন কৃষক বেলায়েত হোসেনের পরিবারের চেয়ারম্যান বাজারের দুইটি দোকান ভিটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে বিএনপির নেতাদের সঙ্গে আতাঁত করে তিনি ওই দোকান ভিটে জবর দখলে রেখে বহাল তবিয়তে প্রভাবশালী হেলাল উদ্দিনসহ তার দলবল।

দোকান ভিটে উদ্ধারে ওই কৃষক পরিবার স্থানীয় থানা পুলিশ ও রাজনৈতিক নেতাদের কাজে ধর্ণা ধরেও কোন সুরাহ মিলেনি তাদের। কোটি টাকা মূল্যের দুই দোকান ভিটে প্রভাবশালীদের জবর দখলে বেহাত হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তার পরিবার।
ভিটে মালিক বেলায়েত হোসেন জানান, ১৯৭৮ সনে হাজারীগঞ্জ মৌজায় চেয়ারম্যান হাটে তার বাবা সেরাজল হক হাওলাদার এস এ ১/৭৮৮ নং খতিয়ানের দিয়ারা ৭৪৬৮ দাগে ৪ শতাংশ জমি খরিদ করে দোকান ভিটে নির্মান করে ভোগ দখলে ছিলেন। তার মৃত্যুর পর তিনিসহ তার অপর ভাইয়েরা ওই দোকান ভিটের ওয়াররিশ হিসেবে মালিক হয়ে ভোগ দখলে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতার আমলে তার পরিবারকে বিএনপি সমর্থিত পরিবার আখ্যা দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারের নেতৃত্বে তার কর্মী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন তার একটি ভিটে জবর দখলে নেন।

গত ১৫ বছর তাদের দোকান ভিটে তিনি জবর দখলে রেখেছেন। পরবর্তীতে প্রভাবশালী হেলাল উদ্দিনের বাবা আবুল হোসেন কাজী ২০১৮ সনে দিয়ারা ১৬৪২ দাগে ওই বাজারের আরও একটি ভিটে তার চার ভাইয়ের কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেন। তারা ভোগ দখলে থাকা অবস্থায় আওয়ামীলীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন স্থানীয় কিছু বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে নিজকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তার বাবার বিক্রিত ওই ভিটেটি ও তিনি তাদেরকে উচ্ছেদ করে জবর দখলে নেন। প্রভাবশালী হেলাল উদ্দিনের জবর দখলের থাকায় কোটি টাকা মুল্যের দুই দোকান ভিটে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।
জবর দখল হওয়া দোকান ঘর ফিরে পেতে শশীভূষণ থানায় ও স্থানীয় রাজনৈতিক নেতার কাছে বছরের পর বছর ঘুরে ও কোন প্রতিকার মিলেনি তার। তিনি এখন ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়নের হস্তক্ষেপ কামনা করছেন তার পরিবার।
অভিযুক্ত হেলাল উদ্দিন কাজী এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।
শশীভূষণ থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩০   ৪৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ