ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » খালেদা জিয়ার মৃত্যুতে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার মৃত্যুতে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়ার মৃত্যুতে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনা

নেত্রকোনা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ী অংশ নেন।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দজী, যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সন্ন্যাসী স্বামী একাগ্রানন্দজী, দুর্গাপুরের কুল্লাগড়া আশ্রমের সন্ন্যাসী কাশিকানন্দজী, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সন্ন্যাসী কল্যাণদানন্দজী।
এছাড়া কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অনুজ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপেশ সরকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সুব্রত সাহা মিঠু, সাধারণ সম্পাদক মিন্টু সাহা, সারদা সংঘের সাধারণ সম্পাদক ঝুমা রানী তালুকদারসহ আশ্রম ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রায় শতাধিক ভক্তবৃন্দ প্রার্থনায় অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

প্রার্থনা শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত ভক্তবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৭   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ