![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস বর্ণাঢ্য আয়োজন এর মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) ডা: গাজী আশিক বাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ডা:আমিরুল ইসলাম মান্নান সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৮ ৫৪ বার পঠিত | ● জাতীয় সমাজসেবা ● দিবস ● ভেড়ামারা