ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দোহারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


দোহারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার বাদ মাগরিব উপজেলার বিএনপি’র কার্যালয় টপ টেন মার্ট লিমিটেড ভবনের ৪র্থ তলায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ঢাকা জেলা ও উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন শাখা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক মো.মোশারফ হোসেন ও যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।
খন্দকার আবু আশফাক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই দায়িত¦ অবশ্যই নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা-কর্মিকে। দেশনেত্রী খালেদা জিয়া তাঁর লড়াই-সংগ্রামে আপসহীন ছিলেন। তিনি দেশের আপামর জনসাধারণকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতেন এবং সব সময়ই তাঁদেরকে সবার আগে স্থান দিতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ঢাকা জেলা বিএনপি ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থেকে দেশ সেবায় অগ্রনী ভূমিকা পালক করবে বলে আমি আশাবাদী।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাসাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মো.নজরুল ইসলাম মেছের, সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, সাধারন- সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, তানভির আহম্মেদ সানু মোল্লা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.সেন্টু ভুইয়াঁ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:০১   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ