ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মোহনপুরে চাকুরীর নিয়োগ পরীক্ষা স্থগিত করলো কর্তৃপক্ষ

মোহনপুরে চাকুরীর নিয়োগ পরীক্ষা স্থগিত করলো কর্তৃপক্ষ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


মোহনপুরে চাকুরীর নিয়োগ পরীক্ষা স্থগিত করলো কর্তৃপক্ষ

রাজশাহী: মোহনপুর উপজেলায় মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসার চাকুরীর নিয়োগ পরীক্ষা স্হগিত করেন কর্তৃপক্ষ। ৩রা জানুয়ারী ২০২৬ শনিবার সকাল ১১.০০ টার সময় অত্র মাদ্রাসায় চাকুরীর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও আগে থেকেই চাকরির ফলাফল চুড়ান্ত থাকায় বঞ্চিত প্রার্থীদের প্রতিবাদে নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

জানা যায়, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৩০ জনকে প্রবেশ পত্র দেয়া হলেও গোপন চক্রান্ত ফাঁস হওয়ায় দুই পদে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত। অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত করে কতৃপক্ষ। দুই পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত ছিল মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায়।আগে থেকে নিয়োগে প্রশ্ন পত্র ফাঁস করে এবং ভাইভা বোর্ডে প্রথম দেখিয়ে বিএনপি নেতা ও প্রতিষ্ঠান সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দিতে চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছিল। ধোঁকা আর তামাশার শিকার প্রতারণার জালে আটকা ত্রিশ জন চাকুরী প্রার্থী যখন জানতে পারেন যতই ভালো পরীক্ষা দিন না কেন, তাঁদের চাকুরী হবেনা।

বিধায় মাত্র ৫জন প্রার্থী ছাড়া আর কোন প্রার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি। এদিকে প্রতিষ্ঠান সভাপতি তাঁর আত্বীয় স্বজনদের দিয়ে আবেদন করালে তাঁরাও কেউ পরীক্ষায় অংশ নিতে আসেননি। কারণ মাদ্রাসা সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দেয়া হবে বিষয়টি জানাজানি হওয়ায় ত্রিশ জন প্রার্থীর মধ্যে পঁচিশ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি।ফলে প্রার্থী সঙ্কট দেখা দেয়ায় নিরুপায় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

আরও জানা গেছে, অতি সূক্ষ্মভাবে আইনী সকল প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আর ভাইভা নামের নাটক মঞ্চস্থ করে এই নিয়োগ দেয়ার পরিকল্পনা ছিল।মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দুটি জনবল নিয়োগের জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দুটি পদের বিপরীতে ৩০ জন চাকুরী প্রার্থী আবেদন করেছেন। অথচ পরীক্ষা হলে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত হওয়ায় প্রার্থী সঙ্কটে অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রবেশ পত্র প্রদান করা হয়েছে। মাদ্রাসা প্রধান আরো জানান, ভাইভা বোর্ডে তিনি এবং মাদ্রাসা সভাপতি থাকছেন না। বিজ্ঞজনরা বলছেন,এটি একটি কূটকৌশল।

বাংলাদেশ সময়: ১৮:১৩:০৪   ১১২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ