ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদ্রাসা শিক্ষার্থী শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করলো চাচা

মাদ্রাসা শিক্ষার্থী শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করলো চাচা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


 মাদ্রাসা শিক্ষার্থী শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করলো চাচা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাত্র ১৭০ টাকা চুরির অপবাধ দিয়ে সৎ ভাতিজি লামিয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থী শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন চাচা রফিকুল ইসলাম জাকির।
এ ঘটনায় নিহতের নানা আবদুল হাকিম হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার (২ জানুয়ারী) থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জাকির খান হত্যায় দায়স্বীকার করে ১৬৪ ধারায় থানা পুলিশের কাছে জবানবন্ধি দেন। পুলিশ রফিকুল ইসলাম জাকির খানকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর চড়াইল গ্রামের মৃত্যু মহারাজ খানের স্ত্রী লিলি বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্ধন্ধ চলছে সৎ দেবর জাকির খানের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাকির খানের পকেট থেকে ১৭০ টাকা খোয়া যায়। এ টাকা লিলি বেগম অথবা তার মেয়ে লামিয়া নিতে পারে এমন সন্দেহে জাকিরের সাথে ঝগড়া হয় লিলি বেগমের। তর্কবির্তকের এক পর্যায় জাকির (লোহার) শাবল দিয়ে পিটিয়ে জখম করে লিলি বেগমকে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে একমাত্র কন্যা লামিয়া আক্তারকেও পিটিয়ে জখম করে জাকির।

আহত মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত ডাঃ লামিয়া আক্তারকে মৃত ঘোষনা করেন। নিহত লামিয়া আক্তার (১৪) উত্তর চড়াইল গ্রামের মৃত্যু মহারাজ খানের মেয়ে ও উত্তর চড়াইল হাসেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
থানার ওসি নাছের রায়হান জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামী হত্যার দায় স্বীকার করেছেন। তাকে কোর্টে চালান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৯   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ