![]()
ব্রাহ্মণবাড়ীয়া: ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে। গুরুতর আহত দুই জন। আজ রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় নাসিরনগর উপজেলা সদর সিএনজি স্টেশন থেকে উপজেলার ফান্দাউকের উদ্দেশ্য সিএনজিটি রওয়ানা করেছিল। উপজেলার বুড়িশ্বর এলাকায় যাওয়ার পর ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে সিএনজিটি খাদে পরে যায় এবং সিএনজিটির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এতে দুই জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন হরিপদ দাস( ৩৭), আকাশ দাস( ৩৪), তারা উভয়ই হবিগঞ্জের বাসিন্দা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৬ ৭৫ বার পঠিত | ● খাদে আহত ● নাসিরনগর ● নিয়ন্ত্রণ ● সিএনজি ● হারিয়